দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে বাধা, ঢাকা ফিরছেন জাহেদ উর রহমান


কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা পেয়ে আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি, স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান. কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুর ১২টার আগে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে. ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এবং সরকারি মহল থেকে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ কেন ‘রহস্যজনক কারণে’ তাঁকে আড়াই ঘণ্টা বসিয়ে রেখে এই বাধা সৃষ্টি করল, তা বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে.

সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল উপদেষ্টা জাহেদ উর রহমানের. এ বিষয়ে গত শুক্রবারই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল. কিন্তু বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে স্পষ্ট কিছু না জানানোয় তিনি নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন. পরবর্তীতে উচ্চ মহলের নির্দেশে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি আর সেখানে প্রবেশ করেননি. গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করার পর আজ ভোরে তিনি কলম্বো পৌঁছান এবং সেখান থেকে সকাল আটটার দিকে ঢাকার পথে রওনা দেন.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে ওঠার

1

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

2

নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর ঘোষণা

3

বাজেটে যেসব পণ্যের দাম কমছে

4

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

5

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা প্রাইভেসি ডিসপ্লে ফিচার ও দ

6

কত টাকা থাকলে ফিতরা দিতে হবে? জেনে নিন ২০২৬ সালের নেসাব ও হা

7

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

8

ধর্ষণ প্রমাণে ৪ সাক্ষী কি বাধ্যতামূলক? যা বললেন জাকির নায়েক

9

তরুণদের ‘বিসিএস ডিজিজ’ থেকে বের হতে হবে: জাহেদ উর রহমান

10

সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

11

চার মন্ত্রীর দুই দিনের সফরে সাজ সাজ রব বগুড়ায়: ক্রীড়া ও শ

12

অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ প্রেডিকশন: লাইনাপ, র‍্যাংকিং ও প

13

এমবাপ্পের চোট নিয়ে কাটছে না রহস্য, মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্

14

প্রয়াত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের নামে মন্ত্রণালয়ের

15

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

16

আজ শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দ. আফ্রিকা

17

ইসলামাবাদের শান্তি আলোচনা: চুক্তির খুব কাছে গিয়েও ব্যর্থ ইরা

18

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের

19

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ত

20