দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ ও প্রস্তুতি ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত কবি নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

চৈত্রের বিদায়ি হাওয়ায় নতুন বছরের আগমনী বার্তায় সেজেছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। পুরোনো বছরের জরাজীর্ণতা কাটিয়ে নতুন আশা ও উদ্দীপনায় ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুত পুরো ক্যাম্পাস। উৎসবের মূল কেন্দ্রবিন্দু চারুকলা অনুষদে রঙ-তুলির আঁচড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঘ, সিংহ, প্যাঁচা আর পাখির বৈচিত্র্যময় মুখোশ ও নকশা তৈরির কাজে ব্যস্ত শিক্ষার্থীরা শোভাযাত্রাকে বর্ণিল করতে দিনরাত কাজ করছেন। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে তৈরি করা হচ্ছে বিশালাকৃতির একটি নান্দনিক পাখির প্রতিকৃতি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারের বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। গত রোববার উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। পহেলা বৈশাখ উদযাপন কমিটির তথ্যমতে, দুই দিনব্যাপী এই উৎসবে শোভাযাত্রা ছাড়াও থাকছে বৈশাখের গান, ঘুড়ি উৎসব, ধুয়োগান, আবৃত্তি ও গম্ভীরার মতো লোকজ সব আয়োজন। বৈশাখের প্রথম দিন সকাল ৯টায় শোভাযাত্রার পর দিনব্যাপী লাঠিখেলা, রম্য বিতর্ক ও বাউল গানের আসর বসবে। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ সোমবার বিকেলে মেলা উদ্বোধন ও ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে চৈত্রকে বিদায় জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

1

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬৫৬

2

হৃদান রোশন ফিল্ম স্টাডিজ ইউএসসি ২০২৬ | হৃতিক রোশন পুত্র আপডে

3

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

4

সংসদে ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আলোচনা নেই: ক্ষোভ প্রকাশ

5

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

6

ডোনাল্ড ট্রাম্পের ইরান হুমকি ২০২৬ | খার্ক দ্বীপে হামলার হুঁশ

7

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ইরানের: ‘আমরা নৌবাহ

8

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

9

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট

10

বরুণ ধাওয়ানের পরিবার ও আন্ডারওয়ার্ল্ড হুমকির স্মৃতি ২০২৬ |

11

নিহত ১৭০ স্কুলছাত্রীকে অভিনব উপায়ে স্মরণ করল ইরান ফুটবল দল

12

পেলের সময়ে গোলরক্ষকেরা গ্লাভসও পরতেন না: আগুয়েরো

13

চট্টগ্রামে মা-মেয়ে হত্যায় প্রধান আসামি গ্রেফতার

14

মধ্যপ্রাচ্যে এআই বিপ্লব: সৌদিতে ডেটা-সেন্টার জায়ান্ট কিউএসটি

15

ভোজিনিয়ার খেলা মাঠে বসে দেখবেন তাঁর মা

16

ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলা, তরুণীসহ নিহত ৪

17

ফিফা বিশ্বকাপ ২০২৬: ১৬ ম্যাচের ৮টিই ড্র, ভাঙল ৬৮ বছরের রেকর্

18

ঢাবিতে পানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্প

19

রাহুলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: মা ও পুত্রের পাশে থেক

20