দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরাল সরকার, নতুন দায়িত্বে আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীকে সরিয়ে দিয়েছে সরকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তাঁর এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন সরকার জাকির হোসেন চৌধুরীকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই বর্তমান সরকার তাঁর চুক্তি বাতিল করল।

এদিকে জাকির হোসেন চৌধুরীকে সরানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতারা এলেও আসেননি সৌদির কেউ

1

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

2

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়

3

আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নি

4

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

5

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার ৩ দিনের রি

6

রাজকীয় সম্মাননা ‘এমবিই’ পেলেন কবি আবু তাহের, লন্ডনে সংবর্ধনা

7

হোটেল সোনারগাঁওয়ে ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

8

ঢামেকের জরুরি বিভাগে দুই গ্রুপের সংঘর্ষ: দেড় ঘণ্টা চিকিৎসাসে

9

আধুনিক কাতারের স্থপতি ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নে

10

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর: ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে

11

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম | World

12

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

13

‘জুলাই কার’ বিতর্ক বন্ধ না করলে অর্জনের মূল চেতনা হারিয়ে যাব

14

দুই ঘণ্টার লড়াই শেষে নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, ক্ষতিগ্রস্

15

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব! এসআইয়ের বিরুদ্ধে চাঞ্চল্য

16

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউটের নতুন সমীকরণ

17

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন ন

18

পাবনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন

19

মহেশখালীতে কারিগরি ত্রুটি: তিতাসের আওতাভুক্ত বিস্তীর্ণ এলাকা

20