দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ১০ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ জ্বালানি পরিকল্পনা উপস্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটিতে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিসহ প্রতিটি রাষ্ট্রীয় ব্যবস্থাকে ফোকলা করে দিয়ে গেছে। তবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই ধ্বংসস্তূপ থেকেই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রতিটিতে ১৫১ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করা হবে, যাতে প্রতিটি নাগরিক প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা দোরগোড়ায় পায়।

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান ঘাটতির কারণে দেশবাসীর যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সে জন্য অনুষ্ঠানে আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সারাদেশে লোডশেডিংয়ের কারণে মানুষ যে কষ্ট পাচ্ছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে বর্তমান সরকার জনগণের সরকার এবং খুব দ্রুততম সময়ের মধ্যে মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবেই আসন্ন সংসদ অধিবেশনে আগামী ১০ বছরের সমন্বিত জ্বালানি পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা হবে।

গ্যাস সংকট উত্তরণে নেওয়া কূটনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বিগত সরকার তৃতীয় এলএনজি জাহাজের অনুমতি বাতিল করেছিল, যা বর্তমান সরকারকে নতুন করে প্রক্রিয়া করতে হচ্ছে। এ বিষয়ে চীন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তৃতীয় জাহাজটি দেশে পৌঁছালে গ্যাসের তীব্র সংকট অনেকাংশেই কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, জাহাজ প্রস্তুত হতে কিছুটা সময় লাগে, বিধায় এ সময় দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

1

সার্ভার বিপর্যয়ে স্থবির ফেসবুক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

2

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

3

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

4

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূত

5

পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে বিএসইসির মেগাপ্ল্যান: কাঠ

6

আবার বাড়ছে হামের ধাক্কা: নতুন রোগী হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় দু

7

ইউরোপে ১৪ কোটি টাকার বাড়ি কেনা কি সাধারণের সাধ্যে আছে? জানুন

8

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

9

নতুন অধ্যায়ে ইমরুল কায়েস: অস্ট্রেলিয়ায় সম্পন্ন করলেন লেভ

10

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জে

11

সাবেক এমপি নূর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার | Former MP Nu

12

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ: আউন্স ছাড়াল ৪ হাজার ১৭৬ ডলার

13

বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জামা

14

নীলফামারীতে জাল ডলার ও ভিসাসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্ত

15

স্যামসাং গ্যালাক্সি এস২৭ সিরিজের তথ্য লিক: ৫০ মেগাপিক্সেল সে

16

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমল প্রায় ২৫ হাজার ট

17

সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন

18

ফরিদপুরে ফের ভূমি কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারি: এবার ভাইরাল ডাঙ

19

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন

20