দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় পারিবারিক কলহে প্রাণ গেল ১০ম শ্রেণীর ছাত্রীর: বস্তাবন্দি লাশ উদ্ধার, মা-বাবা পুলিশি হেফাজতে

পারিবারিক বিরোধের জেরে খুলনায় এক বাবার চরম আঘাতে আরফানা হোসেন নির্জনা নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহত নির্জনা খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অভিযোগ উঠেছে যে, তার মাদকাসক্ত বাবা আলীম হোসেন আকাশ পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে নির্জনার মাথার পেছনে আঘাত করেন। এতে সে জ্ঞান হারিয়ে মারা গেলে তার দেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনার নিরালা এলাকায় ফেলে রেখে পালিয়ে যান তিনি।

এই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের মা সীমা আক্তার।

শুক্রবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল মুহিম তার এই জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে ঘটনার প্রধান অভিযুক্ত এবং নিহতের বাবা মো. আলীম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সীমা আক্তার জানান, কম বয়সে পর পর দুটি বিয়ে হওয়া এবং প্রায়ই কথা না শুনে বাড়ির বাইরে থাকার কারণে মেয়ে নির্জনার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন তার মাদকাসক্ত বাবা আলিম হোসেন আকাশ।

গত বুধবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা বসুপাড়ার বাসায় এই বিষয় নিয়ে আবারও পারিবারিক ঝগড়া শুরু হলে রাগের মাথায় নির্জনার মাথার পেছনে জোরে আঘাত করেন আকাশ। এতে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে নির্জনা এবং কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই মো. আ. সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মায়ের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। একই সাথে নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার রাত ১০টার দিকে খুলনা মহানগরের সদর থানাধীন নিরালার প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় নির্জনার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে হাসপাতালে গিয়ে নিজের মেয়ের দেহ শনাক্ত করেন তার মা। নির্জনা শহরের সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা ছিল।

ঘটনার পর প্রথমে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, চলতি বছরের ২১ এপ্রিল নির্জনার বিয়ে হয় এবং তার স্বামী তাকে হত্যা করে থাকতে পারে। তবে তদন্তের অগ্রগতির সাথে সাথে পরিবারের সদস্যরাও পুলিশের তদন্তের আওতায় আসেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, উদ্ধার করা আলামত, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্তে নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইয়ের অংশ হিসেবে মা ও বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে যে, এই ঘটনার বিস্তারিত তথ্য জানাতে কেএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে একমত ইরান-পাকিস্তান, রাওয়ালপিন্ডিত

1

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

2

যুদ্ধের মেঘ কাটবে কি? ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন কাঠামোগত চু

3

জাতীয় ঐক্য ও বৈষম্যহীন আগামীর ডাক: জাতীয় পার্টির স্মরণসভায় ন

4

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

5

৮৫৬ জুলাই শহীদের নামে বৃক্ষ বিতরণ করলো ছাত্রশিবির

6

স্কুলে ডেকে শিক্ষার্থীদের চুল কাটলেন সভাপতি: অভিভাবক-কর্তৃপক

7

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

8

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? জেনে নিন হাদিসের সুস্পষ্ট নির্দ

9

ভেরিফিকেশনের জাঁতাকলে ১৪ হাজার শিক্ষক: নিয়োগের অপেক্ষা ফুরাব

10

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

11

গাজীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ৬ নেতাকর্মী

12

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন বিএনপি নেতা দুদু

13

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

14

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

15

যুক্তরাষ্ট্রের কাছে হেরেও যে কারণে গর্বিত বসনিয়ার কোচ

16

স্যামসাং গ্যালাক্সি A27: নতুন মডেলে মিলল বড় তিনটি হতাশার খবর

17

জুলাই থেকে স্মার্টফোনের দাম বাড়ছে ২০ থেকে ২৫ শতাংশ, শুল্কছা

18

২২ গজের চরম উত্তেজনা: বেন ডাকেটকে মাঠেই কড়া জবাব দিলেন Gurno

19

নতুন করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আলেমদের লক্ষ্যবস্তু করা হচ্ছ

20