দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাইভ কনসার্টের মঞ্চে হবু স্বামীর সঙ্গে বাগদানের ঘোষণা গায়িকা জেসমিনের

ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে ভারত ও বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পাওয়া গায়িকা জেসমিন স্যান্ডলাস কনসার্টের মঞ্চেই সারলেন নিজের বাগদানের ঘোষণা। দিল্লিতে আয়োজিত নিজের একক কনসার্টের লাইভ পারফর্ম্যান্সের মাঝেই হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিয়ে এক জমকালো চমক দিয়েছেন এই গায়িকা।

শনিবার ভারতের দিল্লিতে ধুমধাম করে শুরু হয়েছে জেসমিন স্যান্ডলাসের বহুল প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। আর এই ট্যুরের প্রথম কনসার্টেই গানের ফাঁকে নিজের আঙুলের আংটি দেখিয়ে দর্শক-শ্রোতাদের অফিশিয়ালি বাগদানের সুখবরটি দেন জেসমিন।

দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত এই কনসার্টে পারফর্ম করার এক ফাঁকে জেসমিন আবেগপ্রবণ হয়ে মঞ্চে ডেকে নেন তাঁর সঙ্গী শেখর চৌধুরীকে। দর্শকদের সামনে আনন্দের অশ্রু চোখে নিয়ে তিনি বলেন, “এ মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই হলো আমার মনের মানুষ!” জেসমিনের মুখে এমন আচমকা ভালোবাসার স্বীকারোক্তি শুনে পুরো কনসার্ট ভেন্যুজুড়ে করতালির রোল পড়ে যায়। ঘোষণার পরপরই জেসমিন তাঁর হবু স্বামীকে জড়িয়ে ধরেন এবং শেখরও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে গায়িকাকে কোলে তুলে নিলে কনসার্টের আমেজে এক অন্যরকম রোমান্টিক মাত্রা যোগ হয়।

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ আইটেম গানটি গেয়ে প্রথম ব্যাপক পরিচিতি পেয়েছিলেন জেসমিন স্যান্ডলাস। এরপর তাঁর বেশ কিছু একক গান দারুণ সাড়া ফেললেও সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ সিনেমায় তাঁর গাওয়া ‘শরারত’ এবং পরবর্তীতে ‘যাইয়ে সজনা’ গান দুটি পূর্বের সব রেকর্ড ভেঙে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। দিল্লির সফল শোর পর তাঁর এই ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর পরবর্তী কনসার্টগুলো পর্যায়ক্রমে মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাকে কনসালট্যান্ট পদে চাকরির সুযোগ: স্নাতক পাসে আকর্ষণীয়

1

লড়াই এখনো শেষ হয়নি, নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান মাহফুজ আলমে

2

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ

3

মিয়ানমারের মুসলিম গ্রামে বিমান হামলা, বিকট শব্দে কাঁপল টেকনা

4

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী ন

5

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব: মসজিদে আগুন, ফিলিস্তি

6

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করুন, সংসদে প্রস্তাব বিএনপি এমপির

7

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

8

ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত রাখল বাং

9

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: সুরক্ষায় বিশেষজ্ঞ ডেন

10

সংবিধান সংস্কারে সরকারের কমিটিকে ‘প্রহসন’ আখ্যা, রাজপথে নামা

11

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘ

12

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও শক্তিশালী ফিচার নিয়ে বাংল

13

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন:

14

আকাশ ছোঁয়ার স্বপ্ন মাটিতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সুপার

15

ক্যারিয়ারের জোড়া সাফল্য ও দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রণবীরের

16

নিরিবিলি জীবনে স্বস্তি খুঁজে পেয়েছেন সারিকা

17

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ ম

18

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

19

সেরাকণ্ঠ থেকে বিসিএস ক্যাডার, নতুন পরিচয়ে চমকে দিলেন শিল্পী

20