দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে আলোচনার ডাক

সিজেপির বিক্ষোভে যোগ দিয়ে আটক হন রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁস এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে উত্তাল দিল্লির রাজপথ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের হাতে আটক হন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতারা। তবে কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকের পর রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নিয়ে আটকে রাখা হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন।

এদিকে আটক অবস্থা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করে মোদি সরকারের কাছে সুস্পষ্ট ৫ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর ৫ দফা দাবি: ১. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ২. শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া সব মামলা প্রত্যাহার। ৩. ন্যায্য বিক্ষোভ দমনে সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা। ৪. উদ্ভূত সংকট নিয়ে সংসদে জরুরি আলোচনা। ৫. দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার।

ভিডিও বার্তায় বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী প্রশ্ন রাখেন, "ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে? কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং শিক্ষা কেন এত ব্যয়বহুল হয়ে উঠছে? কেন সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলো আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে?"

শিক্ষার্থীদের ন্যায়সংগত এই লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদলীয় এই নেতা জানান, বিরোধী জোটের সব দলই বুধবার লোকসভা ও রাজ্যসভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা চায়।

সরকার পক্ষের পাল্টা অভিযোগ বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে পরে তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী শুরুতে সংসদে আলোচনা চাইলেও এখন তা থেকে সরে এসে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে পরিস্থিতি ঘোলাটে করছেন।

একই সুরে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, "সরকার এই ইস্যুতে আলোচনায় প্রস্তুত। কিন্তু কংগ্রেসের লক্ষ্য কখনোই শিক্ষার্থীদের সমস্যার সমাধান ছিল না, বরং তারা রাজনৈতিক প্রচারের জন্য অস্থিরতা সৃষ্টি করার নাটক করছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ডি-এর অভাব পূরণে খাদ্যতালিকায় রাখুন প্রোটিনসমৃদ্ধ মা

1

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কা

2

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

3

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গ

4

জুলাই গণঅভ্যুত্থানে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ই

5

২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, বল ও গ্লাভস জয়ের দৌড়ে যারা এগিয়ে

6

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ পায়

7

বিদেশযাত্রায় ৩ মাসের অনুমতি পেলেন বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্

8

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট

9

ফেনীতে ৫১ লাখ টাকা জালিয়াতি, ৩ উপজেলা কর্মচারী গ্রেপ্তার

10

৯২ মিনিটে ইউস্তাকিওর বজ্রপাত, ইতিহাস লিখে বিশ্বকাপের শেষ ষোল

11

ব্যাংকে টাকা তোলায় আসছে বাড়তি মাশুল? ক্ষুব্ধ আমানতকারীরা

12

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউটের নতুন সমীকরণ

13

উন্মোচনের আগেই ফাঁস হলো ভিভো এস২-এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য

14

ধানমন্ডির আবাসিক পরিবেশ রক্ষায় নীতিমালা সংশোধনের বড় উদ্যোগ স

15

কর্ণফুলীতে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, কোস্টগার্ডের তৎপরতা

16

‘জুলাই কার’ বিতর্ক বন্ধ না করলে অর্জনের মূল চেতনা হারিয়ে যাব

17

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন ন

18

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

19

যুদ্ধের মেঘ কাটবে কি? ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন কাঠামোগত চু

20