দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমা দাবির ৪৪ লাখের বদলে ৪৪ হাজার! মেটলাইফের বিরুদ্ধে ভয়ংকর প্রতারণার অভিযোগ

বাবার মৃত্যুর পর বিমা দাবির বিশাল অংকের টাকা বুঝিয়ে দেওয়ার কথা। উল্টো ন্যায্য পাওনা আটকে দিয়ে চলছে টালবাহানা। ৪৪ লাখ টাকার দাবির বিপরীতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাত্র ৪৪ হাজার টাকা! এমন চাঞ্চল্যকর প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক প্রতিবাদী সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেছেন বগুড়ার শান্তাহারের বাসিন্দা মরহুম জালাল হোসেনের মেয়ে ও মনোনীত উত্তরাধিকারী (নমিনি) মোছা. চুমকি আক্তার

যেভাবে শুরু হয়রানির 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চুমকি আক্তার জানান, তার বাবা মেটলাইফে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছিলেন। ২০২২ সালে মাসিক প্রায় ২২ হাজার টাকা করে দুটি কিস্তি পরিশোধ করার পর তিনি মারা যান। বাবার মৃত্যুর পর নমিনি হিসেবে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়ে বিমা দাবি করেন চুমকি।

কিন্তু মেটলাইফ থেকে চিঠি দিয়ে জানানো হয়, পলিসি গ্রহণের সময় ‘ভুল তথ্য’ দেওয়া হয়েছিল, তাই দাবিকৃত ৪৪ লাখ টাকা পরিশোধ করা সম্ভব নয়।

আক্ষেপ করে তিনি বলেন, "একই সময়ে গার্ডিয়ান লাইফ ও সোনালী ব্যাংকের মাধ্যমে করা আমার বাবার অন্য দুটি বিমা বা সঞ্চয়ের টাকা কোনো জটিলতা ছাড়াই পেয়েছি। কিন্তু মেটলাইফ আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে না দিয়ে চরম হয়রানি করছে।"

স্ট্যাম্পে সই ও ৪৪ হাজার টাকার ফাঁদ 

হয়রানির ভয়ংকর বিবরণ দিতে গিয়ে চুমকি জানান, আইনি নোটিশ পাঠানোর পর তিনি মেটলাইফের মতিঝিল কার্যালয়ে যান। সেখানে ‘আলি’ নামের এক কর্মকর্তা মামলা না করার পরামর্শ দিয়ে তাকে কৌশলে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করান এবং নতুন ব্যাংক হিসাব নম্বর নেন।

পরে আইনজীবীর মাধ্যমে তিনি জানতে পারেন, ৪৪ লাখ টাকার মূল বিমা দাবির বদলে মাত্র ৪৪ হাজার টাকা পরিশোধের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাফ জানিয়ে দেন, ওই টাকাই তার হিসাবে জমা হবে।

চুমকি আক্তার বলেন, "আমি কখনো ৪৪ হাজার টাকা নেওয়ার সম্মতি দিইনি। এটি ছিল কেবল আমাদের জমা দেওয়া প্রিমিয়ামের অর্থ। অথচ তারা কৌশলে কম টাকায় পুরো বিষয়টি নিষ্পত্তির ফাঁদ পেতেছে।"

কাগজপত্র আটকে রাখা ও ব্লক করার অভিযোগ 

ভুক্তভোগী নারী জানান, এই জালিয়াতির প্রতিবাদ করতে গেলে ওই কর্মকর্তা তার মূল কাগজপত্র ফেরত দেননি। উল্টো আইনজীবীর মাধ্যমে যা করার করতে বলে দুর্ব্যবহার করেন এবং তাকে ফোনে ব্লক করে দেন।

নিরুপায় হয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ (আইডিআরএ) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি চুমকি আক্তার।

সংবাদ সম্মেলন থেকে মেটলাইফ ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির সুষ্ঠু তদন্ত এবং ৪৪ লাখ টাকার ন্যায্য দাবি আদায়ে কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করেছেন এই ভুক্তভোগী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খোলা

1

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী ন

2

সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর

3

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন বিএনপি নেতা দুদু

4

বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে সংকটে ফেলবে

5

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো 'গ্র্যান্ড আমেরিকান

6

বাজেটে ৬৩ পণ্যে করছাড়ের সুফল নেই বাজারে, ব্যবসায়ীদের দ্বৈত ন

7

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

8

তরুণ প্রজন্মের অকাল বার্ধক্যই কি ক্যানসার বৃদ্ধির নেপথ্যে? গ

9

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় আসামির মৃত্যুদণ্ড

10

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

11

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু মাহফুজ হত্যা: দীর্ঘ ১০ বছর পর ঘাত

12

"এটা জঘন্য বিশ্বকাপ" ফিফার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ইরান অধিনা

13

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

14

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

15

ট্রাম্পের এক দিনের ইউ-টার্ন: ইরান যুদ্ধ বন্ধের চোরাবালিতে আট

16

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন আদা

17

প্লাস্টিকের বোতলে পানি পান করলেই কি ক্যানসার হয়? বিজ্ঞান যা

18

১৯ বছর পর ফিরলেন শিবাম, আওয়ারাপান ২-এর টিজারে ভাসছে পুরোনো

19

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’: গাইবে মা

20