দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন আদা

আদা, লেবু ও আদা চায়ের ছবি

আজকাল কমবয়সীদের মধ্যেও ফ্যাটি লিভারের সমস্যা ক্রমশ বাড়ছে। সঠিক সময়ে এই সমস্যা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে দৈনন্দিন ডায়েটে কিছু ঘরোয়া উপাদান রাখলেও দারুণ উপকার পাওয়া যায়, যার মধ্যে আদা অন্যতম। আদায় 'জিঞ্জেরল' নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা লিভারের প্রদাহ কমাতে এবং জমে থাকা ফ্যাট গলাতে সাহায্য করে।

ফ্যাটি লিভারের সমস্যা কমাতে আদা মূলত তিনটি উপায়ে খাওয়া যেতে পারে:

আদা-লেবুর পানি: এক গ্লাস হালকা গরম পানিতে আদা থেঁতলে ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে তাতে লেবুর রস মিশিয়ে পান করুন। এই পানীয় হজমশক্তি ও বিপাক হার বাড়ায় এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে।

আদা-হলুদের চা: লিভার সুস্থ রাখতে কাঁচা হলুদ ও আদা দারুণ কার্যকরী। গুঁড়ো হলুদের চেয়ে কাঁচা হলুদ বেশি উপকারী। এক ইঞ্চি কাঁচা হলুদ ও আদা থেঁতলে পানিতে ভালোভাবে ফুটিয়ে চা তৈরি করে পান করলে লিভারের প্রদাহ কমে এবং ফ্যাটি লিভারের সমস্যা থেকে দূরে থাকা যায়।

আদা-পুদিনার ডিটক্স ওয়াটার: গরমে পেট ঠান্ডা রাখতে এবং পেটের যাবতীয় সমস্যা দূর করতে আদা-পুদিনার ডিটক্স ওয়াটার খেতে পারেন। এক গ্লাস পানিতে এক মুঠো পুদিনা পাতা ও এক ইঞ্চি পরিমাণ আদা থেঁতো করে মিশিয়ে ফুটিয়ে নিন। এই পানীয়টি নিয়মিত পান করলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে এবং হজমের সমস্যাও কমে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ

1

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

2

এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করল জামায়াতে ইসলামী

3

নীলফামারীতে জাল ডলার ও ভিসাসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্ত

4

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

5

অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ে

6

জার্মানিতে ৬২ দেশের জন্য অন-অ্যারাইভাল এন্ট্রি সুবিধা: কোন অ

7

পাকিস্তানের আজাদ কাশ্মিরে সংঘাত: ২ পুলিশ ও ৭ আন্দোলনকারী নিহ

8

২০২৭ সালের রোজা ও ঈদুল ফিতর কবে হতে পারে? জেনে নিন জ্যোতির্ব

9

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘জরুরি’ বললেন ন্যাটো প্রধান

10

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

11

আফগান সীমান্তে পাক বাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ২৯ জন নি

12

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী শিশির মন

13

সম্পদের হিসাব না দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ন

14

‘জুলাই কার’ বিতর্ক বন্ধ না করলে অর্জনের মূল চেতনা হারিয়ে যাব

15

দিওগো জোটার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পর্তুগাল, ম্যাচ উৎসর্গের

16

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার

17

তিতাস গ্যাস এলাকায় তীব্র সংকট: ভোগান্তির কারণ জানাল কর্তৃপক

18

সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’: গাইবে মা

19

পূর্ণ শক্তিতে শুরু হলো ‘হাউস অব দ্য... ড্রাগন’ সিজন ৩-এর যুদ

20