দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে পান করুন এই ৩টি ডিটক্স পানীয়

স্থূলতারহাত ধরে শরীরে যে সমস্ত রোগ বাসা বাঁধে, তার মধ্যে অন্যতম একটি হলো ফ্যাটি লিভার। অনিয়মিত খাওয়াদাওয়ার ফলে লিভারে মেদ জমা হতে হতে এই সমস্যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত লিভার ৫ থেকে এর চেয়ে সামান্য বেশি শতাংশ চর্বি শোষণ করতে পারে। এর চেয়ে বেশি চর্বি জমতে থাকলেই তা বিপজ্জনক হয়ে ওঠে এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক ব্যাধিতে রূপ নিতে পারে।

তাই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের মতে, বাড়িতে তৈরি করা কিছু বিশেষ ডিটক্স পানীয় নিয়মিত পান করলে লিভারের রোগ নিরাময় হয় এবং লিভারে অতিরিক্ত মেদ জমতে বাধা দেয়।

১. হলুদ ও আনারসের স্মুদি

হলুদের মধ্যে থাকা কারকিউমিন এবং আনারসের প্রদাহনাশক উপাদান ব্রোমালিন লিভারের যেকোনো সমস্যা কমাতে অত্যন্ত সহায়ক। এটি শরীরের প্রদাহ নাশ করার পাশাপাশি অম্বলের সমস্যা দূর করতে পারে।

  • তৈরি করার পদ্ধতি: এক কাপ আনারসের টুকরো, আধ চামচ হলুদ গুঁড়ো, ১ ইঞ্চি কাঁচা হলুদ, আধ ইঞ্চি আদা, আধ কাপ নারকেলের জল, ১ চামচ লেবুর রস এবং এক চিমটি গোলমরিচের গুঁড়ো একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। নিয়মিত সকালে বা বিকেলে এই পানীয়টি পান করলে লিভার সুস্থ থাকে।

২. কাঠবাদাম ও ডুমুরের স্মুদি

শরীরের পুষ্টির ঘাটতি পূরণ এবং পেশির জোর বাড়াতে এই স্মুদি অত্যন্ত কার্যকরী একটি পানীয়।

  • তৈরি করার পদ্ধতি: ৫ থেকে ৬টি কাঠবাদাম সারারাত ভিজিয়ে রাখুন। এর সঙ্গে ১টি শুকনো ডুমুর, ১ কাপ দুধ বা কাঠবাদামের দুধ, ১ চামচ চিয়া বীজ, আধ চামচ দারচিনি এবং ১ চামচ মধু একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে পিষে নিন। একটি মিহি মিশ্রণ তৈরি হওয়ার পর সেটি ফ্রিজে ঘণ্টা দুয়েক রেখে ঠান্ডা করে পান করতে পারেন।

৩. শসা, তরমুজ ও জিরের স্মুদি

শসাতে কোনো ফ্যাট বা চর্বি নেই এবং এর ক্যালোরির পরিমাণও বেশ কম। যাঁরা দ্রুত ওজন কমাতে চান, তাঁদের জন্য শসা দারুণ উপকারী। এছাড়া শসাতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট বিপাকহার (মেটাবলিজম) বাড়িয়ে ওজন ঝরাতে সাহায্য করে। অন্যদিকে তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে এবং জিরে হজমশক্তি বৃদ্ধি করে খিদে নিয়ন্ত্রণ করে। তাই ওজন কমানো এবং লিভারের সুরক্ষায় এই স্মুদি খুবই কার্যকর ভূমিকা পালন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের মিম কয়েনে ১০ লাখ বিনিয়োগকারীর বড় ধাক্কা, ক্ষতি ৩৮০

1

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সেলফি তুলল কুমিল্লার

2

মোবাইল চোরকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ালো এলাকাবা

3

ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা

4

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত বাজুসের

5

দাজ্জালের ফেতনার চেয়েও বিপজ্জনক যে কাজ: ইসলামে ‘রিয়া’র ভয়াবহ

6

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

7

পদত্যাগপত্রে উল্লেখিত ‘অটোনমিক নিউরোপ্যাথি’ কী? জানুন সাহাবু

8

দুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা: দিল্লিতে প্রথমবার হাজ

9

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জিয়া-খালেদা-তারেকের বই রাখার

10

নিজ দেশ থেকে সরাসরি ইসরায়েলের যেকোন প্রান্ত আঘা'ত হানতে সক্ষ

11

এমপি আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করল জামায়াতে ইসলামী

12

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাব

13

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

14

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

15

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

16

লর্ডসে দক্ষিণ আফ্রিকার কাছে হার, সেমিফাইনালের স্বপ্ন ধূসর বা

17

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না, কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনই একমা

18

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

19

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি

20