দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে চিকিৎসা খরচের ৮০% রোগীর পকেট থেকে যায়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি বড় সংকট তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, এ দেশে চিকিৎসা করাতে গিয়ে রোগীদের মোট খরচের প্রায় ৮০ শতাংশই নিজের পকেট থেকে দিতে হয়। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

বক্তব্যে তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন। তিনি জানান, যেখানে বাংলাদেশে আউট-অফ-পকেট এক্সপেন্ডিচার বা রোগীর নিজস্ব খরচ ৮০ শতাংশ, সেখানে থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

হাসপাতাল নির্মাণ নয়, লক্ষ্য স্বাস্থ্যব্যবস্থার পুনর্গঠন

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতের বাজেট ১০০ শতাংশ অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে সরকারের লক্ষ্য অপ্রিকল্পিতভাবে নতুন কোনো হাসপাতাল বা ভবন নির্মাণ করা নয়। বরং বর্তমানের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে একটি সমন্বিত ও কার্যকর সেবা কাঠামো গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, সরকার এখন থেকে শুধু হাসপাতালের চিকিৎসার ওপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

শহর ও গ্রামে মিলবে সমান চিকিৎসাসেবা

সবার জন্য সমান চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে ডা. এম এ মুহিত বলেন, "আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শহরের বাসিন্দা এবং গ্রামের সাধারণ মানুষ একই মানের চিকিৎসাসেবা পাবেন। আর এই পুরো ব্যবস্থার মূল ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Healthcare)।" এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক তাদের আর্থিক অবস্থা নির্বিশেষে বিনামূল্যে ও সহজে চিকিৎসাসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

৭১ শতাংশ মৃত্যুর পেছনে অসংক্রামক রোগ

দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকির একটি উদ্বেগজনক পরিসংখ্যান দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের (Non-communicable diseases) কারণে। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ অন্যতম।

স্বচ্ছতা ও আধুনিকায়নের তাগিদ

এই পরিস্থিতি সুশৃঙ্খল করতে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং চিকিৎসা খাতের সব ধরনের কেনাকাটা ও ক্রয় প্রক্রিয়ায় (Procurement) সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনে

1

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চ

2

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতারা এলেও আসেননি সৌদির কেউ

3

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সংকেত

4

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দা

5

সরকারি ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্

6

জাপানের বিপক্ষে নেইমার কি খেলবেন? যা জানালেন কোচ আনচেলত্তি

7

সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

8

জুনে পোশাক রপ্তানি বাড়লেও পুরো অর্থবছরের আয়ে ধাক্কা

9

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

10

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার

11

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

12

Curaçao vs Côte d'Ivoire Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ D-

13

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

14

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

15

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যে পিভিসি পাইপ হাতে শিবিরকর

16

জাতীয় নিরাপত্তার বাধা কাটিয়ে উন্মুক্ত হলো ওপেনএআই-এর সবচেয

17

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

18

ভেরিফিকেশনের জাঁতাকলে ১৪ হাজার শিক্ষক: নিয়োগের অপেক্ষা ফুরাব

19

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

20