দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই শিশুর পেট থেকে ৫ টাকার কয়েন অপসারণ

শিশুর পাকস্থলী থেকে পাঁচ টাকার কয়েন সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন সাত বছরের এক শিশুর পাকস্থলী থেকে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে কয়েনটি নিরাপদে বের করে আনা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শিশুটির নাম অলিপ (৭)। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত অলিপ পাঁচ টাকার একটি কয়েন গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার পাকস্থলীতে কয়েনটি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। এরপর মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি চিকিৎসক দল এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে সফলভাবে কয়েনটি বের করে আনেন। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

স্বস্তি প্রকাশ করে শিশুটির বাবা সুজন শেখ বলেন, ‘ছেলে কয়েন গিলে ফেলায় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় কোনো কাটাছেঁড়া ছাড়াই কয়েনটি বের করা সম্ভব হয়েছে। আমরা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে ডা. নিমাই দাস জানান, আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির কারণে বর্তমানে পাকস্থলী বা খাদ্যনালিতে আটকে থাকা এ ধরনের বস্তু নিরাপদ ও কম ঝুঁকিতে অপসারণ করা সম্ভব। তবে শিশুদের ক্ষেত্রে এমন দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া জরুরি। ছোট শিশুদের নাগালের মধ্যে কয়েন, ব্যাটারি, পিন বা ছোট কোনো বস্তু না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্বকের সুরক্ষায় রাসায়নিক মুক্ত নিমের ফেসওয়াশ তৈরি করুন বাড়িত

1

ওটিটিতে সাবিলা নূরের নতুন চমক: আসছে কমেডি ফিকশন 'ফাইসা গেছি'

2

৭০ টাকা নির্বাচনী অনুদানের প্রতিদান: বৃদ্ধাকে ঘর দিলেন এমপি

3

নতুন অধ্যায়ে ইমরুল কায়েস: অস্ট্রেলিয়ায় সম্পন্ন করলেন লেভ

4

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

5

হোলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো দগদগে সেই রাতের ক্ষত

6

জমজমের পানি ও গোলাপজলে ধোয়া হলো পবিত্র কাবা শরিফ

7

১৯ বছর পর ফিরলেন শিবাম, আওয়ারাপান ২-এর টিজারে ভাসছে পুরোনো

8

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো লড়াই, দায়িত্বে আর্জেন্টিনার

9

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

10

নারী ও কন্যাশিশুর বৈষম্য রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ডেপুটি

11

রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা: শেষ শ্রদ্ধায়

12

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার | ঢাকা স্টোরি

13

ফিফায় ট্রাম্পের নজিরবিহীন হস্তক্ষেপ: যুক্তরাষ্ট্রের ফুটবলের

14

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

15

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

16

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা, ভিডিও

17

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ জনের মৃত্যু | Saudi Ara

18

তিতাস গ্যাস এলাকায় তীব্র সংকট: ভোগান্তির কারণ জানাল কর্তৃপক

19

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল: শুরু হলো ডিএমপির আনুষ্ঠানি

20