দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ দেশের সমগ্র উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ ৫ জুলাই (রোববার) সকাল থেকেই পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপাসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেশ উত্তাল রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে দেশের নদীবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী শহরের হেতালিয়া বাধঘাট এলাকার বাসিন্দা সাকিব মৃধা জানান, সকাল থেকেই পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও ফজরের আজানের পর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টির কারণে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনেও বাইরে বের হতে পারছেন না।

এদিকে সাগর উত্তাল থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। পটুয়াখালীর মহিপুর-আলীপুর মৎস্য বন্দর এলাকার এফবি থ্রি স্টার ট্রলারের মাঝি শামসুদ্দিন মোবাইল ফোনে জানান, সাগরে তীব্র ঝড়ো বাতাস বইছে এবং ঢেউয়ের কারণে সাগরে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। ফলে নিরাপদ আশ্রয়ের জন্য তাঁরা ট্রলার নিয়ে খাপরাভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছেন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকেছে? জেনে নিন নিরাপদ ঘরোয়া সমাধা

1

কোনোভাবেই ফিরতে দেওয়া হবে না আওয়ামী লীগকে: ঢাবিতে ছাত্র অধিক

2

সিলেটে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে তর্ক, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাত

3

ব্যবসার অন্দরমহলে যখন খুশি ঢুকতে পারবেন কর কর্মকর্তারা, এনবি

4

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল: দুর্ঘটনা এড়াতে পুরো উত্তরবঙ্

5

চার বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতির মুখে পাকিস্তান

6

‘রোনালদো না খেললেই ভালো হতো’ বললেন স্পেনের কোচ

7

চীন-রাশিয়ার যৌথ মহড়া: এশিয়া-প্যাসিফিকে নতুন করে উত্তেজনার আশ

8

ডিম্বাশয়ের সিস্ট ও পিসিওএস দূর করার ৩টি সহজ যোগাসন

9

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য: যা আধুনিক

10

ওটিটি নয়, শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহেই আসবে অপু বিশ্বাসের ‘শিকা

11

মাঠে গড়াচ্ছে ফুটবল আর অফিসে বাড়ছে কফির কাপ: বিপাকে ফুটবলপ্রে

12

কেইপ ভার্ড ম্যাচের পর মেসির আত্মসমালোচনা: ‘ভুলত্রুটি শুধরে স

13

খাবারের আগে নাকি পরে ফল খাবেন? যা বলছেন বিশেষজ্ঞরা

14

স্যামসাঙের ব্যর্থতার পরেও তিন ভাঁজের স্মার্টফোন বাজারে আনার

15

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জে

16

তামিলনাড়ুর থালাপতি সরকারের বড় জয়: রাজ্যে গরু জবাইয়ের ওপর নিষ

17

ট্রাম্পের ফোনে ফিফার সিদ্ধান্ত বদল, বালোগানের নিষেধাজ্ঞা বাত

18

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবে

19

রান্নার সময় গরুর মাংস নীলচে-সবুজ! কারণ কী বলছেন বিজ্ঞানীরা?

20