দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশীদারিত্ব আরও জোরদার এবং ব্লু হেলমেটে দেশের জোরালো ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান জাতিসংঘের ‘ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট’ (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তিরক্ষী এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শান্তিরক্ষা মিশনে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গভীর প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। এই খাতে আমাদের বিশেষায়িত অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে, যা ব্যবহার করে ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে আমরা আগ্রহী।” তিনি মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

হাইতির বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সোয়াত, র‍্যাপিড রেসপন্স প্ল্যাটুন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ও সাইবার ক্রাইম তদন্তে পারদর্শী অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি বিশেষায়িত ‘ফর্মড পুলিশ ইউনিট’ (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাতিসংঘ সদর দপ্তরে এমওইউ (MoU) আলোচনায় অংশ নেবে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই আসছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা ও ওয়াইড

1

এশিয়ার সর্ববৃহৎ রাম বিগ্রহের উদ্যোক্তা থেকে ৯ কোটির অর্থপাচ

2

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন

3

লর্ডসের অনার্স বোর্ডের পর এবার এমসিসির আজীবন সদস্য তামিম ইকব

4

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

5

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬-তে পর্তুগাল, ব্রাজিলীয়দের ধন্যব

6

লাখ কোটি টাকার মাইলফলকে পূবালী ব্যাংক: দেশের ব্যাংকিং খাতে ন

7

বিশ্বকাপের পারফরম্যান্সই গড়ে দেবে ১৪ ফুটবলারের ভবিষ্যৎ

8

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল পিএসসি | 47th BCS Res

9

প্রাইমারি বৃত্তিতে কুড়িগ্রামের তিন জমজ বোনের অভাবনীয় সাফল্

10

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত ত্রিপক্ষীয় চুক্তি প্রত্যাখ্

11

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

12

ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বাড়ল ৯,৫৫৫ কোটি টাকা

13

ভারতে একই যুবককে বিয়ে করলেন তিন বোন: ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপ

14

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০ জন নিয়োগ, আবেদন করুন ৩১ জ

15

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে বড় উত্থান: বাজার মূলধন বাড়লো ৫

16

১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী ত

17

হোলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো দগদগে সেই রাতের ক্ষত

18

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

19

‘জয়ীতা ফ্যাশন’ নিয়ে নতুন পরিচয়ে অভিনেত্রী জয়ীতা রহমান

20