দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস টুখেল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়, আর ইংল্যান্ডে তখন বাজবে রাত ১টা। ফলে গভীর রাতে ম্যাচটি দেখার পরদিনই স্কুলে যেতে হবে হাজারো খুদে সমর্থককে।

এই বাস্তবতা মাথায় রেখেই ইংল্যান্ডজুড়ে অভিভাবকদের উদ্দেশে এক মজার পরামর্শ দিয়েছেন থ্রি লায়ন্সদের কোচ টমাস টুখেল। তার মতে, প্রয়োজনে স্কুলে ছুটির আবেদনপত্র লিখে দিন, তবু সন্তানদের বিশ্বকাপের এই ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়া উচিত।

টুখেলের মজার পরামর্শ

কঙ্গো ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই টুখেল বলেন, ‘স্কুলের জন্য একটা ছুটির আবেদন লিখে দিন, তবু বাচ্চাদের ফুটবলটা দেখতে দিন। ওদের তো সারা জীবনই স্কুলে যেতে হবে, কিন্তু বিশ্বকাপ আসে মাত্র চার বছর পরপর। ওদের এই মুহূর্তটা উপভোগ করতে দিন। সামনে আমাদের খুব বড় একটা ম্যাচ। সেখানে সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।’

মেক্সিকোর মাঠে কঠিন চ্যালেঞ্জ

শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডকে খেলতে হবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভেন্যুর বাতাস দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। টুখেলও স্বীকার করেছেন, মাত্র চার দিনে এমন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়।

তিনি বলেন, ‘আজতেকায় মেক্সিকোর বিপক্ষে খেলাটা আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে শারীরিকভাবে এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রস্তুত, পরিস্থিতি যেমনই হোক, লড়াইয়ের জন্য মাঠে নামব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ ছোঁয়ার স্বপ্ন মাটিতে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল সুপার

1

উন্মোচনের আগেই ফাঁস হলো ভিভো এস২-এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য

2

জেদ্দায় ১৫ শতকের ইসলামিক শিল্পের বিশাল সম্ভার: সৌদি আরবের প্

3

পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি: চট্টগ্রামে টানা বৃষ্টিতে ধসের শ

4

তদন্তে নির্দোষ এনসিপি নেতা সুজা ও সাদিয়া, শাস্তি পাচ্ছেন ইভা

5

আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠায় শোবিজ তারকাদের বাঁধভাঙা উচ্ছ্ব

6

২৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ, ১৪০ রানে অলআউট | BD vs ZIM T

7

Portugal vs Croatia Prediction: ২০২৬ বিশ্বকাপে শেষ ১৬-র মেগা

8

কাতার জুড়ে শোকের ছায়া: সাবেক আমিরের প্রয়াণে সমবেদনা জানাতে দ

9

আবারও কমলো সোনার দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

10

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১২

11

বার্লিনে সমকামীদের মিছিলে গাড়িচাপা: সন্দেহভাজন যুবক ‘আব্দুল’

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন

13

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর ও টাঙ্গাইলের যেসব এ

14

বিশ্বকাপ ২০২৬: ফাইনালে যেতে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারাতে হবে

15

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের একগুচ্ছ সুবিধার সুখবর | P

16

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি, চিঠিতে যা লেখা

17

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ ৫০ হাজা

18

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

19

আনচেলত্তি বললেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি

20