দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বাড়ল ৯,৫৫৫ কোটি টাকা

চলতি ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশের পুঁজিবাজারে ফ্রি ফ্লোট (লেনদেনযোগ্য) শেয়ারের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই ছয় মাসে শীর্ষ ১০টি কোম্পানির সম্মিলিত বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকারও বেশি। এর মধ্যে আটটি কোম্পানির মূলধন বাড়লেও বিপরীত চিত্র দেখা গেছে বাকি দুটিতে।

গত জুন শেষে পুঁজিবাজারে এই শীর্ষ ১০ কোম্পানির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৭ কোটি টাকায়, যা গত বছরের (২০২৫) ডিসেম্বর শেষে ছিল ১ লাখ ১২-হাজার ৪২২ কোটি টাকা।

ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে বাজারে শীর্ষ অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মূলধন গত ডিসেম্বর শেষে ছিল ১৭ হাজার৬০৫ কোটি টাকা, যা চলতি জুনে ২ হাজার ২৫২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৫৭ কোটি টাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৪৩৪ কোটি টাকা মূলধন বেড়েছে ব্র্যাক ব্যাংকের। জুন শেষে ব্যাংকটির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৭ কোটি টাকায়।

অন্যান্য কোম্পানির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মূলধন ১ হাজার ৭১৮ কোটি টাকা বেড়ে ৬ হাজার ২৭২ কোটি এবং পূবালী ব্যাংকের মূলধন ১ হাজার ৭৪১ কোটি টাকা বেড়ে ৫ হাজার ৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মূলধন ৮০৬ কোটি টাকা, সিটি ব্যাংকের ১ হাজার ৮৮৬ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ২১ কোটি টাকা এবং দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের বাজার মূলধন বেড়েছে ২৩০ কোটি টাকা। জুন শেষে গ্রামীণফোনের মোট মূলধন দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৪ কোটি টাকায়।

অন্যদিকে, এই ছয় মাসে বাকি আটটি কোম্পানির মূলধনে বড় উত্থান হলেও দুই শীর্ষ প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মূলধন হারিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। গত ডিসেম্বরের তুলনায় ছয় মাসে প্রতিষ্ঠানটির মূলধন ১ হাজার ৫৬৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৮ কোটি টাকায়। এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশের বাজার মূলধন ১৬১ কোটি টাকা কমে জুন শেষে ৫ হাজার ১২০ কোটি টাকায় নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ধ্বংসস্তূপে ইংল্যান্ড

1

পাবনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন

2

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত

3

১৩ বছরের প্রেম ভাঙল কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইড জুটির

4

বাজেট ব্যবসাবান্ধব হলেও রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: বিপিজিএমইএ

5

কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে দেশে ফিরলেন আরও ১০৯ বাংলা

6

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

7

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে ৩০০ জন নিয়োগ, আবেদন করুন ৩১ জ

8

জেলা ও উপজেলা পর্যায়ে যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ

9

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ: আবেদন করা যাবে আরও ৪ দিন

10

রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা: শেষ শ্রদ্ধায়

11

গ্যালারিতে বসে মেসিদের জয় উদযাপন করলেন তারকা দম্পতি নাঈম-নাদ

12

ডিএসইতে বড় ছাঁটাই: ৪ ডিজিএমসহ চাকরি হারালেন ৪ কর্মী | DSE Jo

13

আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি, চিঠিতে যা লেখা

14

পূর্ণ শক্তিতে শুরু হলো ‘হাউস অব দ্য... ড্রাগন’ সিজন ৩-এর যুদ

15

সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: অপরিবর্তি

16

চট্টগ্রামের আনন্দবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত

17

রাজপথে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন: আশ্বাস পেয়ে অবশেষে আন্দোল

18

ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: দিল্লিতে বিস্ফোরক প

19

প্রবাসীদের জন্য সুখবর: হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্র

20