দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াট

কাপ্তাই লেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে বর্তমানে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

দীর্ঘদিন পর উৎপাদন বৃদ্ধি

পানি সংকটের কারণে দীর্ঘ তিন মাস ধরে কেন্দ্রটির পাঁচটি ইউনিট একসঙ্গে সচল রাখা সম্ভব হয়নি। ফলে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটির উৎপাদন সর্বনিম্ন ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় পুনরায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং লেকের পানি আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বর্তমান পানিস্তর

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী এ সময় লেকে পানি থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে পানি রয়েছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ প্রাকৃতিক অবস্থার ওপর নির্ভরশীল। কাপ্তাই লেকে পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রটির পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী

1

আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সংকেত

2

জোড়া ভূমিকম্পের রেশ না কাটতেই ভেনেজুয়েলায় আবারও ৪.৯ মাত্রার

3

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ, বিদায়ী সাহাবুদ্দিনের মঙ্গল কা

4

নতুন পে স্কেলের গেজেট কি চলতি মাসে আসছে? জেনে নিন আসল কারণ

5

ব্রাঞ্চ অফিসিয়াল পদে জনবল নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক

6

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্

7

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ইন্টারভিউ দিতে যাওয়া যুবকের

8

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনকে চরম হুঁশিয়ারি

9

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: সব মাদ্রাসায় ৪টি করে ফুটবল দল গ

10

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

11

চট্টগ্রামে ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টি: তলিয়েছে সড়

12

শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত

13

ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে ডায়েটে রাখুন আদা

14

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-নরওয়ে: শুরুর একাদশে নেই

15

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

16

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

17

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

18

নতুন পোশাকে ভিন্ন লুকে মাঠে বাংলাদেশ পুলিশ, ৫ আগস্টের পর আবা

19

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন লি

20