দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

শুধু ধূমপান বা সিগারেট খেলেই ক্যানসার হয়, এমন ধারণা এখন আর পুরোপুরি সঠিক নয়। বিভিন্ন প্রক্রিয়াজাত স্ন্যাক্স থেকেও ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। সম্প্রতি গবেষকেরা শিশুদের অতিপ্রিয় স্ন্যাক্স যেমন পপকর্ন, নাচোস, চিপস এবং নাগেটস জাতীয় খাবারের মধ্যে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি খুঁজে পেয়েছেন।

প্রক্রিয়াজাত মাংস দিয়ে তৈরি স্ন্যাক্সের পাশাপাশি কয়েক ধরনের পপকর্ন, কর্ন চিপস, টরটিলা চিপস এবং ওটস বা গম দিয়ে তৈরি খাবারে ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রুটগার্স স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা ক্ষতিকর স্ন্যাক্সের একটি তালিকা তৈরি করেছেন। তাদের প্রাথমিক গবেষণায় ৩৩ জন অন্তঃসত্ত্বা নারীকে পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, প্রত্যেকের প্রস্রাবের নমুনায় এক ধরনের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি রয়েছে। এই ক্ষতিকর উপাদানটি মূলত ভুট্টাজাত স্ন্যাক্স থেকে শরীরে প্রবেশ করেছে, যা গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে।

মাইকোটক্সিনের ভয়াবহতা

গবেষকদের আবিষ্কৃত এই বিষাক্ত রাসায়নিকের নাম ‘মাইকোটক্সিন’। এটি বিশেষ কিছু প্রজাতির ছত্রাক থেকে তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, শস্যদানা, বাদাম, শুকনো ফল ও কফি বিনের মতো উপাদানে এ ধরনের ছত্রাক জন্মায়।

শস্য প্রক্রিয়াজাত করে প্রিজারভেটিভ মিশিয়ে যখন স্ন্যাক্স তৈরি করা হয়, তখন ছত্রাকগুলো মারা গেলেও ক্ষতিকর মাইকোটক্সিন খাবারে রয়ে যায়। গবেষকেরা জানিয়েছেন, উচ্চ তাপেও মাইকোটক্সিন নষ্ট হয় না। ফলে ভাজার পরেও তা থেকে যায় এবং দীর্ঘমেয়াদে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

যেসব খাবার এড়িয়ে চলবেন

ভুট্টাজাত স্ন্যাক্স ছাড়াও আরও বেশ কিছু প্রক্রিয়াজাত খাবারকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। শরীর সুস্থ রাখতে যে খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে:

  • সসেজ ও বেকন

  • নাগেটস ও যেকোনো হিমায়িত (ফ্রোজেন) খাবার

  • ব্রেকফাস্ট সিরিয়াল

  • প্যাকেটজাত ডোনাট ও কুকিজ

সার্বিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের খাদ্যতালিকা থেকে এসব প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণরূপে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও গবেষকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের কারামুক্তির 'আনুষ্ঠানিক তথ্য' নেই দুদকের কাছে, দাবি

1

ট্রাম্পকে হত্যায় ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস করে দিল ইসরায়েল

2

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া ও দেশজুড়ে ভারী ব

3

কর্ণফুলীতে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, কোস্টগার্ডের তৎপরতা

4

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও শাস

5

একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রম

6

জোড়া ভূমিকম্পের রেশ না কাটতেই ভেনেজুয়েলায় আবারও ৪.৯ মাত্রার

7

ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ: আবেদন করা যাবে আরও ৪ দিন

8

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের একগুচ্ছ সুবিধার সুখবর | P

9

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

10

অবৈধ সম্পদ ও তথ্য গোপন: টেকনাফের সাবেক ইউপি সদস্য ও বাবার কা

11

নকআউট পর্বে কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসেবে আশা করেনি আর্জেন্ট

12

মেহেরপুরে ১০টি মাইনসদৃশ বস্তু ও ৫টি বক্স উদ্ধার: ঘটনাস্থলে ব

13

কেন বাংলাদেশ দলের কোচের পদ ছাড়লেন শন টেইট? আসল কারণ জানালেন

14

দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনা নানা ইস্যুতে

15

আর্জেন্টিনার পক্ষে রেফারিংয়ের অভিযোগ মিশরীয় কোচের

16

‘জয়ীতা ফ্যাশন’ নিয়ে নতুন পরিচয়ে অভিনেত্রী জয়ীতা রহমান

17

মানবতাবিরোধী অপরাধে একরাম হত্যা: এবার আন্তর্জাতিক অপরাধ ট্রা

18

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব

19

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর অতর্কিত হামলা, ভিডিও

20