দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র গরমে হাঁসফাঁস নিউইয়র্ক, প্রভাব পড়েছে বিশ্বকাপেও

ইউরোপ ও আমেরিকার বেশিরভাগ শহর সাধারণত শীতপ্রধান হলেও জুন-জুলাইয়ের গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়। তবে এবার যেন একটু ব্যতিক্রমী তীব্র দাবদাহের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। টানা কয়েক দিনের তীব্র গরমে হাঁসফাঁস করছেন নিউইয়র্কবাসী। আর এই চরম আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে দেশটিতে চলমান ফুটবল বিশ্বকাপেও।

নিউইয়র্কের আবহাওয়া সাধারণত ঠান্ডা ঘরানার এবং চলতি সপ্তাহের শুরুতেও সেখানে বৃষ্টি ও মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। কিন্তু হঠাৎ করেই গত দুই দিন ধরে তীব্র গরম পড়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বছরের প্রায় ১০ মাসই যেখানে ঠান্ডা থাকে, সেই নিউইয়র্কের অনেক বাসাবাড়িতেই কোনো এসি কিংবা ফ্যানের ব্যবস্থা নেই। ফলে হঠাৎ আসা এই গরমে ঘরে-বাইরে সবখানেই চরম অস্বস্তিতে পড়েছেন বাসিন্দারা। দুপুরের তীব্র রোদে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। তবে সামার বা গ্রীষ্মকালীন ছুটি চলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা স্বস্তিতে আছেন। বিকেলে একটু প্রাণ জুড়াতে অনেকেই ছুটছেন নিকটবর্তী পার্কগুলোতে।

এই তীব্র গরমের মধ্যেই দিন তিনেক আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বনাম সুইডেন ম্যাচ। আগামী পরশু নিউজার্সি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টায় অনুষ্ঠেয় এই ম্যাচের সময়ও মাঠে তীব্র গরম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্লিং হালান্ড ও নেইমারদের লড়তে হবে এই বৈরী কন্ডিশনের সঙ্গেও। তবে ব্রাজিলের জন্য কিছুটা সুবিধার বিষয় হলো, তারা আগে থেকেই নিউইয়র্কে ক্যাম্প ও অনুশীলন চালিয়ে যাচ্ছে।

বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে আসা ফুটবলপ্রেমীরাও গরম উপেক্ষা করেই স্টেডিয়াম ও ফ্যান জোনগুলোতে ভিড় করছেন। স্টেডিয়ামের গ্যালারিতে ছাউনি থাকলেও, খোলা আকাশের নিচে তৈরি ফ্যান জোনগুলোতে দর্শকদের সরাসরি সূর্যের উত্তাপ সহ্য করতে হচ্ছে। তীব্র গরম থেকে বাঁচতে সমর্থকরা হ্যান্ড ফ্যান এবং ঠান্ডা কোমল পানীয় ব্যবহার করে নিজেদের শরীর সতেজ রাখার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল বনাম জাপান ম্যাচ প্রেডিকশন | Brazil vs Japan World C

1

দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনা নানা ইস্যুতে

2

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় ব্রাজিল সমর্থ

3

তরুণ প্রজন্মের অকাল বার্ধক্যই কি ক্যানসার বৃদ্ধির নেপথ্যে? গ

4

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

5

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি

6

নারী ক্রিকেটের পাইপলাইন মজবুত করতে বিসিবির ৩ নতুন উদ্যোগ

7

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে: শ

8

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তি

9

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন

10

দেশব্যাপী ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্

11

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

12

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, ব্যবসায়ীসহ আহত ২০

13

জাপানের 'সূর্যডিম' এখন বাংলাদেশের মাটিতে, স্বপ্ন বুনছেন হাজা

14

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: মোদির বাসভবনের সামনে রাহু

15

বিমা দাবির ৪৪ লাখের বদলে ৪৪ হাজার! মেটলাইফের বিরুদ্ধে ভয়ংকর

16

রাজারবাগে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুলের জানাজা: শেষ শ্রদ্ধায়

17

দেশের বাজারে সোনার দামে বড় পতন, জেনে নিন আজকের নতুন দর

18

ঐচ্ছিক তহবিলের তালিকায় মেয়ের নাম: এমপি বাচ্চুকে দলীয় সতর্কতা

19

শিশুদের আত্মবিশ্বাসী ও সহজে বন্ধু বানাতে যা শেখানো জরুরি

20