দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’: মেসিদের জয়ে উচ্ছ্বসিত তারকারা

পরীমণি, চঞ্চল চৌধুরী ও কেয়া পায়েল

লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ও নাটকীয় জয়ে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পাশাপাশি আনন্দে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। রোমাঞ্চকর এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, পরীমণি, তৌসিফ মাহবুব, কেয়া পায়েলসহ আরও অনেকেই।

ম্যাচের চরম উত্তেজনা নিয়ে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, “খুব ভয় পাইছিলাম রে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।” প্রতিপক্ষের এমন পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি। অন্যদিকে, চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল।’

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই খেলা উপভোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। নিজের স্বভাবসুলভ রসিকতায় তিনি লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না।’ অভিনেতা তৌসিফ মাহবুব এই জয়কে ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক’ বলে আখ্যায়িত করেছেন।

ম্যাচের উত্তেজনা নিয়ে গায়ক বেলাল খান মজার ছলে লিখেছেন, ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে, তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা।’ গায়িকা মিলাও রসিকতা করে লিখেছেন, ‘এই যে দেখো, আমি খেলা দেখতে গেলাম আর যখনই আমি আর্জেন্টিনাকে ডাকলাম, অমনি জিতে গেল আর্জেন্টিনা।’

ম্যাচের শেষ মুহূর্তের উত্তেজনায় নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।’ আর গায়ক তাসরিফ খান লিওনেল মেসির জাদুকরী ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে লিখেছেন, ‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই সাধারণ সমর্থকদের পাশাপাশি তারকাদের এমন অসংখ্য আনন্দঘন পোস্টে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

1

নবম পে-স্কেল: স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্ম

2

পুলিশের শীর্ষপদে বড় রদবদল: ঢাকা, রাজশাহী ও খুলনায় নতুন ডিআইজ

3

সিলেটে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও শ্বাসরোধে হত্যাচেষ্টা,

4

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর: বৈদেশিক লেনদেন আরও সহজ করল বাংল

5

রাঙামাটির সাজেকে আকস্মিক বন্যা: পাহাড়ের মেঘের দেশে আটকা পড়েছ

6

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়

7

টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে এসএমসি

8

৮৫৬ জুলাই শহীদের নামে বৃক্ষ বিতরণ করলো ছাত্রশিবির

9

ডিএমপির তিন থানায় নতুন ওসি: একযোগে ৬ পুলিশ পরিদর্শকের রদবদল

10

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

11

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন অভিযানের ঘোষণা দিল নাসা

12

ভরা মঞ্চে গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা

13

বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়, উত্তরাধিকার সূত্

14

বৃষ্টিতে ডুবল ঢাকা: হাঁটু পানির ভোগান্তিতে নাকাল নগরবাসী

15

লড়াই এখনো শেষ হয়নি, নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান মাহফুজ আলমে

16

সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর

17

অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে রূপায়ন গ্রুপে নিয়োগ ব

18

জুলাইয়ের আগেই সুখবর, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, স

19

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী ও সন্তান হারালেন আর্জেন্টাইন ফু

20