দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি


বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন একটি সেতুর পাটাতন ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ার ঘটনায় তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের একটি তিন সদস্যের তদন্ত দল এবং বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তার নেতৃত্বাধীন আরেকটি দল।

বরিশাল জেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠী খালের ওপর সেতুটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। বরিশালের ‘ডায়নামিক আইসিটি এসপি’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়।

২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে গৌরনদীর ঠিকাদার আবুল ফয়েজ কাজটি শুরু করেন।

চলতি বছরের জুনে সেতুর নির্মাণকাজ শেষ করে হস্তান্তরের কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি। পরে চলতি মাসে আবার কাজ শুরু করে সেতুর দুই পাশের পাটাতন ঢালাই দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ কাজের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়নি। গত বুধবার (২২ জুলাই) সকালে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্ডার সেতুটির মাঝের স্ল্যাবে ঢালাই দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বলেন, "নিয়ম অনুযায়ী ঢালাইয়ের আগে আমাকে জানিয়ে তার উপস্থিতিতে কাজ করার কথা ছিল। কিন্তু না জানিয়েই ঠিকাদার কাজ করেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রোববার (২৬ জুলাই) উল্লিখিত দুটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।"

ঠিকাদার আবুল ফয়েজ দাবি করেন, ঢালাইয়ের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল কিন্তু তারা ঘটনাস্থলে আসেননি।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঠিকাদারের গাফিলতির বিষয়টি সামনে এসেছে।

একই ধরনের মন্তব্য করে বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তা রনজিৎ কুমার সরকার বলেন, স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ঠিকাদারের অনিয়ম ও অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে এবং এর দায়ভার ঠিকাদারকেই নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওটিটিতে সাবিলা নূরের নতুন চমক: আসছে কমেডি ফিকশন 'ফাইসা গেছি'

1

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

2

মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তনের আভাস

3

প্রবাসীদের জন্য সুখবর: আগামী মাসেই আসছে বিশেষ ‘প্রবাসী কার্ড

4

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা

5

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা করায় পরিবারের ও

6

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

7

সকালের নাস্তায় যে ৭টি ভুল আপনার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়া

8

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প

9

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যানবাহন ভাঙচুর, এলাকায় তী

10

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি | Nina Dobrev & Paul

11

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্

12

চট্টগ্রামের আনন্দবাজারে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত

13

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়

14

‘ফুটবলের জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’: মেসিদের জয়ে উচ্ছ্বসি

15

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো লড়াই, দায়িত্বে আর্জেন্টিনার

16

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, শিক্ষকদে

17

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সমন্বয়ের দায়

18

মহেশখালীতে কারিগরি ত্রুটি: তিতাসের আওতাভুক্ত বিস্তীর্ণ এলাকা

19

অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য বানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

20