দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম’ কী এবং কেন মানুষ এতে আক্রান্ত হয়

পকেটে হাত দিয়ে ফোনটা বের করে দেখলেন, কোনো কল আসেনি। অথচ মনে হচ্ছিল ফোনটি বারবার ভাইব্রেট করছে। অথবা জরুরি কাজ করার সময় মনে হলো ফোন বেজে উঠল, কিন্তু কোনো নোটিফিকেশন নেই। এই সমস্যা কেবল আপনার একার নয়, বর্তমান সময়ের স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ এই অভিজ্ঞতার মুখোমুখি হন। মনোবিদেরা মস্তিষ্কের এই অবস্থাকে নাম দিয়েছেন ‘ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম’

হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকেরা একে ‘রিংগিং সিনড্রোম’ নামেও অভিহিত করেছেন। গবেষকদের তথ্য অনুযায়ী, স্মার্টফোনে আসক্ত অন্তত ৪০ থেকে ৬০ শতাংশ মানুষের এই সিনড্রোম রয়েছে। অনেকে আবার ফোন না বাজলেও কাল্পনিক রিংটোন শুনতে পান। তবে এটি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ নয়, বরং দিবারাত্র ডিজিটাল মাধ্যমে ডুবে থাকার কারণে ঘটে যাওয়া এক প্রকার শব্দবিভ্রম।

মস্তিষ্কের সংকেতের গোলমাল

মস্তিষ্ক কেবল ইন্দ্রিয় থেকে আসা তথ্যের ওপর নির্ভর করে না, এর নিজস্ব অনুমান করার ক্ষমতাও রয়েছে। ফ্রন্টাল কর্টেক্স এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করে। যখন কেউ কোনো কল বা মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, তখন মস্তিষ্ক ধরে নেয় যে ফোন বা মেসেজ আসবে। দীর্ঘ অপেক্ষায় অবচেতনে সেই সংকেত মস্তিষ্ক থেকে আসার ফলে ইন্দ্রিয়ের বোঝার ভুল হয়।

এছাড়া মস্তিষ্কের সোমাটোসেন্সরি কর্টেক্স এর সঙ্গে গভীরভাবে জড়িত। যিনি দিনরাত ডিজিটাল মাধ্যমে ডুবে থাকেন, তাঁর মস্তিষ্কে এক ধরনের মানচিত্র তৈরি হয়ে যায়। রিংটোন কখন বাজবে বা নোটিফিকেশন কখন আসবে—এই চিন্তায় সোমাটোসেন্সরি কর্টেক্সের স্নায়ুগুলো সর্বদা উদ্দীপিত থাকে। ফলে অলস মুহূর্তে ত্বকের স্বাভাবিক পরিবর্তন ঘটলেও মস্তিষ্ক তাকে ফোনের পরিচিত ভাইব্রেশন প্যাটার্ন বলে ভুল করে।

শ্রবণজনিত বিভ্রান্তি বা অডিটরি প্যারিডোলিয়া

ফোন না বাজলেও হঠাৎ রিংটোন বাজছে বলে মনে হওয়াকে ‘অডিটরি প্যারিডোলিয়া’ বলা হয়। মস্তিষ্কের অডিটরি কর্টেক্স অস্পষ্ট ও অর্থহীন শব্দের মধ্যে নিজের পরিচিত অর্থপূর্ণ সুর খুঁজে পাওয়ার চেষ্টা করে, যার ফলে এই শ্রবণবিভ্রাট ঘটে। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, স্মার্টফোনের অত্যধিক আসক্তি মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সৃজনশীলতা বদলে দিচ্ছে। এর পাশাপাশি উদ্বেগ, দুশ্চিন্তা এবং ব্রেন ফগের মতো সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য সুখবর: হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্র

1

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নতুন অভিযানের ঘোষণা দিল নাসা

2

সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ

3

এ বছরই বাংলাদেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা | Sheikh Hasina

4

বাংলাদেশকে হারিয়ে লড়াকু জয়ের গল্প শোনালেন জিম্বাবুয়ের অধিনায়

5

রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলে থাকা যুবককে ধাওয়া দিয়ে কুপ

6

বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক: প্রথম উইকেন্ডেই বাজিমাত করল

7

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্

8

বন্যাদুর্গত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী: চকরিয়ায় ত্রাণ বি

9

চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং, স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভক্তরা

10

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের লড়াই শেষে নকআউটের নতুন সমীকরণ

11

বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জামা

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

13

খারাপ স্বপ্ন দেখলে কী করবেন? জেনে নিন হাদিসের সুস্পষ্ট নির্দ

14

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ

15

ভিন্ন জাতের ছেলের সঙ্গে প্রেম: ভারতে মা ও ভাই মিলে তরুণীকে হ

16

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামলেও স্বস্তি নেই: ঢাকার অর্থনীতিতে বড়

17

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন অ

18

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা, ধ্বংসের দাবি

19

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে 'বাংলা কিউআর' লেনদেন: কমবে জা

20