দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mrinmoy Rahman
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হারারেতে ব্যাটিং বিপর্যয়, ১৪০ রানে গুটিয়ে প্রথম দিন জিম্বাবুয়ের দখলে

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসী বাংলাদেশ হারারেতে এসেছিল জয়ের প্রত্যাশা নিয়ে। কিন্তু হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টের প্রথম দিনটি পুরোপুরি জিম্বাবুয়ের। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দিনশেষে জিম্বাবুয়ে স্বচ্ছন্দে ৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রান করে ফেলেছে।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার নায়ক জিম্বাবুয়ের বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরি। তিনি একাই ৪ উইকেট তুলে নেন ৬১ রানে। সঙ্গ দিলেন নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভা (২-১৮), ব্লেসিং মুজারাবানি (২-১৯) ও ব্র্যাড ইভান্স (২-৩০)। চার বোলার মিলে বাংলাদেশের ব্যাটিংলাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

দলের হয়ে একমাত্র লড়াই করলেন মোমিনুল হক। তিনি ৬০ রান করলেন ঠিকই, কিন্তু তাঁর বিদায়ের পর বাকি সাতটি উইকেট পড়ল মাত্র ২৭ রানে। শুরুটা হয়েছিল ভালোই, ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ২ রানে ফিরলেও শাদমান ইসলাম (২০) আর মোমিনুল মিলে তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করে দলকে ১১৩-৩ এ নিয়ে গিয়েছিলেন। কিন্তু অধিনায়ক শান্ত (১৯) ফেরার পরই ধস শুরু হলো। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ১৪০ রানে থামল বাংলাদেশ।

জবাবে জিম্বাবুয়ের শুরুটা দেখে মনে হচ্ছিল বাংলাদেশ আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। ওপেনার ( innocent kaia ) ইনোসেন্ট কাইয়া ১০৮ বলে ৭৬ রান করে অপরাজিত আছেন, নয়টি চার মেরেছেন। বেন কুরান ৪২ করে খালেদ আহমেদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন যখন, স্কোর তখন ৮৯। পরে কাইয়া ব্রেন্ডান টেইলরকে (১৭ অপরাজিত) নিয়ে আরও ৪৭ রান যোগ করেন।

দিনশেষে জিম্বাবুয়ে মাত্র ৪ রানে পিছিয়ে, হাতে ৯ উইকেট। আগামীকাল সকালে বাংলাদেশের বোলারদের দ্রুত সাফল্য না পেলে লিড আরও বড় হবে, আর সেটা হলে এই একমাত্র টেস্ট থেকে ভালো ফলাফল বের করে আনা কঠিনই হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহম

1

প্রথমবার পর্দায় রোমান্স করবেন বাস্তব জীবনের জুটি আলী-রিচা

2

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

3

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি স্বরাষ্ট

4

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট

5

আবার বাড়ছে হামের ধাক্কা: নতুন রোগী হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় দু

6

তিতাস গ্যাস এলাকায় তীব্র সংকট: ভোগান্তির কারণ জানাল কর্তৃপক

7

জাপানের 'সূর্যডিম' এখন বাংলাদেশের মাটিতে, স্বপ্ন বুনছেন হাজা

8

নেইমারের রসিকতা: জ্যোতিষী অর্থনীতিবিদকে ট্রোল করে যা লিখলেন

9

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ বেলজিয়াম

10

বিয়েতে ১০০ জনের বেশি অতিথিতে প্রতিজনে এক হাজার টাকা ট্যাক্স

11

প্রাইমারি বৃত্তিতে কুড়িগ্রামের তিন জমজ বোনের অভাবনীয় সাফল্

12

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব

13

হবিগঞ্জে হত্যাচেষ্টা মামলা: হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টা

14

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ

15

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

16

বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার, থাকবে জুলাইজুড়েই

17

মেসি আরও গোল করুক, আমার চাই বিশ্বকাপ: এমবাপ্পে

18

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ার

19

বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে সংকটে ফেলবে

20