দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও শাস্তির দাবি এম-ট্যাবের

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদ।

ঘটনার বিবরণ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রোববার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের পৌর অফিস-সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম-ট্যাবের প্রতিক্রিয়া ও দাবি মঙ্গলবার (৩০ জুন) এম-ট্যাবের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর এ ধরনের হামলা কেবল একজন পেশাজীবীর ওপর আঘাত নয়, বরং এটি দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর একটি বড় হুমকি।

নেতৃবৃন্দ বলেন, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট ও নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ সময় তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা আসছে ৫ জেলায়! আগামী এক সপ্তাহ কি চরম বিপদের মুখে দেশ?

1

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি: এক্সিকিউটিভ পদে আবেদনের সময় আছে ৩ দ

2

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য: যা আধুনিক

3

গাজীপুরে শ্রমিক মৃত্যুর পর সেই কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

4

গ্যালারিতে বসে মেসিদের জয় উদযাপন করলেন তারকা দম্পতি নাঈম-নাদ

5

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

6

খুলনায় পারিবারিক কলহে প্রাণ গেল ১০ম শ্রেণীর ছাত্রীর: বস্তাবন

7

বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ৫৪৮ পদ

8

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেন বিএনপি নেতা দুদু

9

জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসি থেকেও শাস্তি পেল বাংলাদেশ

10

শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক

11

মাইকেল’ এখন ইতিহাসের সবচেয়ে সফল বায়োপিক: ভেঙে দিল ‘ওপেনহাইমা

12

ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বাড়ল ৯,৫৫৫ কোটি টাকা

13

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

14

৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি, ফুঁসছেন বাসিন্দারা

15

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্

16

কালকিনিতে শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার

17

মিরপুরে তীব্র পানির কষ্ট: বাসা বদলাচ্ছেন ভোগান্তিতে পড়া বাসি

18

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান জেনারেল ওয়

19

১৩ বছরের প্রেম ভাঙল কোর্টনি কক্স ও জনি ম্যাকডেইড জুটির

20