দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭০ টাকা নির্বাচনী অনুদানের প্রতিদান: বৃদ্ধাকে ঘর দিলেন এমপি

ভিক্ষা করে জমানো মাত্র ৭০ টাকার নির্বাচনী অনুদানের ঋণ এক অনন্য উপায়ে শোধ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. সালমান ওমর। ময়মনসিংহের হালুয়াঘাটে রিনা স্নাল নামের এক বৃদ্ধা ভিক্ষুকের ভালোবাসার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানী দিয়ে তাকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধার হাতে নতুন ঘরের চাবি ও মালিকানা তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এই সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭১ বছর বয়সী রিনা স্নাল দীর্ঘদিন ধরে ওই গ্রামে বাংলাদেশের শেষ বাড়িটিতে জরাজীর্ণ অবস্থায় একা বসবাস করছেন। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর বয়সের ভারে দিনমজুরির ক্ষমতা হারিয়ে জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেন তিনি। তাঁর একমাত্র ছেলে দিনমজুরির কাজে সিরাজগঞ্জে থাকায় দেখভাল করার কেউ ছিল না। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরের নির্বাচনী প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে রিনা স্নাল তাঁর ভিক্ষার টাকা থেকে ৭০ টাকা নির্বাচনী তহবিলে অনুদান দেন।

সেই সাধারণ বৃদ্ধার অসাধারণ ত্যাগের কথা মনে রেখে নির্বাচিত হওয়ার পর এমপি সালমান ওমর তাঁর প্রথম মাসের পুরো সম্মানী রিনা স্নালের পুনর্বাসনে ব্যয় করার সিদ্ধান্ত নেন।

ঘর উপহার দেওয়ার পর সংসদ সদস্য মো. সালমান ওমর বলেন, “নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে জমানো টাকা থেকে যে ৭০ টাকা আমার তহবিলে দিয়েছিলেন, তার মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। সেই ছোট্ট অনুদানের পেছনে ছিল অগাধ ভালোবাসা ও বিশ্বাস। সেই ঋণের প্রতিদান হিসেবেই আমার প্রথম মাসের বেতনের টাকা দিয়ে এই ঘরটি তৈরি করে দিয়েছি।”

নতুন ও নিরাপদ একটি স্থায়ী আশ্রয় পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, “জীবনের এই শেষ বয়সে এসে যে এমন একটা নতুন ঘরে থাকতে পারব, তা কখনো ভাবিনি। যারা আমার মতো এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা করায় পরিবারের ও

1

গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

2

মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের: তালিকায় রয়েছ

3

পরিস্থিতির উন্নতি হলেও বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং থাকবে: বি

4

মহেশখালীতে কারিগরি ত্রুটি: তিতাসের আওতাভুক্ত বিস্তীর্ণ এলাকা

5

বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা

6

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে বড় উত্থান: বাজার মূলধন বাড়লো ৫

7

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় আসামির মৃত্যুদণ্ড

8

Curaçao vs Côte d'Ivoire Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ D-

9

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্যান্য বোর্ডে চলবে

10

লড়াই এখনো শেষ হয়নি, নতুন করে সংগঠিত হওয়ার আহ্বান মাহফুজ আলমে

11

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না, কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনই একমা

12

ট্রাম্পকে ‘পরাজিত মানুষ’ বললেন বাইডেন, তুললেন অযোগ্যতার অভিয

13

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি, বন্দর

14

হাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক

15

স্বপ্নের বাজেট, বাস্তবের পরীক্ষা, জবাবদিহি না থাকলে লক্ষ্য ধ

16

ওয়ানপ্লাস ১৬ লিক: অক্টোবরে লঞ্চ ও ৯০০০ এমএএইচ ব্যাটারির সম্ভ

17

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’—ইংল্যান্ড কোচ টমাস ট

18

ইমাম আহমদ ইবনে হাম্বল: শাসকের বুদ্ধিবৃত্তিক আগ্রাসন ও অটল সং

19

ভেরিফিকেশনের জাঁতাকলে ১৪ হাজার শিক্ষক: নিয়োগের অপেক্ষা ফুরাব

20