দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Mohammad Sujan
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৪

পাবনায় র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক চার যুবক

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১২।

আটক হওয়া চার যুবক হলেন  ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের সুপ্ত ইসলাম জীবন (২৬) ও চঞ্চল ইসলাম নীরব (২৬) এবং চররূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩) ও শাকিল হোসেন (৩০)। র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগানের কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাদের ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, র‍্যাব অস্ত্র ও গুলিসহ ওই চারজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমা দাবির ৪৪ লাখের বদলে ৪৪ হাজার! মেটলাইফের বিরুদ্ধে ভয়ংকর

1

বিশ্বকাপে ভরাডুবি: পদত্যাগ করলেন সৌদি ফুটবল প্রধান ইয়াসের আল

2

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, কারা ও কীভাবে পাব

3

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভী আর নেই

4

মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, পাল্টা অভিযানে

5

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্

6

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার

7

‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্

8

বৃষ্টিতে ডুবল ঢাকা: হাঁটু পানির ভোগান্তিতে নাকাল নগরবাসী

9

আটকের পর রাহুলের ৫ দফা দাবি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সংসদে

10

এইচএসসি পাসে আকিজ গ্রুপে চাকরি, পোস্টিং ৮ জেলায়

11

পপকর্ন ও কর্ন চিপসে ক্যানসারের ঝুঁকি: সতর্ক করছেন গবেষকেরা

12

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যে পিভিসি পাইপ হাতে শিবিরকর

13

টানা বৃষ্টিতে অচল চট্টগ্রাম: ট্রেন চলাচল ও এইচএসসি পরীক্ষা স

14

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে 'বাংলা কিউআর' লেনদেন: কমবে জা

15

আর্জেন্টিনাকে পেনাল্টিতে আটকানোর ছক ছিল পিকফোর্ডের পানির বোত

16

২০২৬ বিশ্বকাপে মিসর কোচের ‘X’ সংকেত: ফুটবল মাঠের নতুন নিয়ম ও

17

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: ইউক্রেনকে চরম হুঁশিয়ারি

18

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার সমীকরণ: ব্রাজিলের রেকর্ড ছুঁতে পা

19

উন্মোচনের আগেই ফাঁস হলো ভিভো এস২-এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য

20