দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Story
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা: কী বলছে সমীকরণ?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা সাফল্যের সঙ্গে পার করেছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে তারা। অস্ট্রিয়াকে হারিয়ে ‘জে’ (J) গ্রুপের সেরা হওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ‘সি’ (C) গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে ব্রাজিলও।

দুই দলই গ্রুপসেরা হওয়ায় নকআউট পর্বে তাদের দেখা হওয়ার সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। যদি নকআউটের প্রতিটি ধাপে এই দুই দল জয় নিয়ে মাঠ ছাড়ে, তবে ফাইনালের আগেই, অর্থাৎ সেমিফাইনালে দেখা হয়ে যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই পরাশক্তির।

সেমিফাইনালের আগে পার হতে হবে তিন ধাপ

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, একে অপরের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল ও আর্জেন্টিনাকে শেষ ৩২, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে হবে। এই তিনটি ধাপ সফলভাবে পার করতে পারলেই কেবল সেমিফাইনালে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা মিলবে।

আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ

শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে 'এইচ' (H) গ্রুপের রানার্সআপ দল, যা উরুগুয়ে, কেপ ভার্দে বা সৌদি আরবের মধ্যে যেকোনো একটি হতে পারে। এই ধাপ পার হলে শেষ ষোলোতে আলবিসেলেস্তেদের সামনে পড়তে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে উঠলে সেখানে দেখা হয়ে যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে। অর্থাৎ, সেমিতে ওঠার আগেই ভক্তরা হয়তো মেসি-রোনালদোর একটি মহাকাব্যিক লড়াই উপভোগ করার সুযোগ পাবেন।

ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ

অন্যদিকে, শেষ ৩২-এ ব্রাজিল লড়বে 'এফ' (F) গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপানের মধ্যে কেউ হতে পারে সেলেসাওদের প্রতিপক্ষ। এরপর শেষ ষোলোতে নরওয়ে বা ফ্রান্সের মতো দলের মুখোমুখি হতে পারে তারা। আর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ইংল্যান্ড।

ঐতিহাসিক সেমিফাইনাল ও পরিসংখ্যান

সব বাধা পেরিয়ে দুই দলই যদি কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারে, তবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি হবে ব্রাজিল-আর্জেন্টিনার। আগামী ১৫ জুলাই আটলান্টায় বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি।

পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালের পর বিশ্বকাপে আর কখনোই দেখা হয়নি এই দুই দলের। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত মোট চারবার একে অপরের মুখোমুখি হয়েছে তারা; যেখানে ব্রাজিলের ২ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ১টিতে, আর বাকি ম্যাচটি ড্র হয়েছে।

তবে দুই দেশের সামগ্রিক পরিসংখ্যানে কিছুটা এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১০৬ বারের দেখায় ৪১ বার জিতেছে আর্জেন্টিনা, ৩৯ বার ব্রাজিল আর ২৬টি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক ফর্মেও আলবিসেলেস্তেরা এগিয়ে; শেষ চারবারের দেখায় তিনটিতেই জয় পেয়েছে তারা, বাকি ম্যাচটি ড্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে ‘পরাজিত মানুষ’ বললেন বাইডেন, তুললেন অযোগ্যতার অভিয

1

পাহাড় বা ভূমিধস থেকে সুরক্ষায় কোরআন ও হাদিসে বর্ণিত ৩টি দোয়া

2

নাজাফে জনসমুদ্র: খামেনির কফিন ঘিরে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’

3

ক্রিকেট নয়, যেন এক নতুন শুরুর গল্প: হারারেতে টস জিতে বোলিংয়ে

4

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

5

আকিজ বশির গ্রুপে ইঞ্জিনিয়ার নিয়োগ: সুযোগ থাকছে অভিজ্ঞতা ছাড়া

6

ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন: মতিঝিলে শুরু হলো ৪ দিনব্যাপী বি

7

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

8

মেহেরপুরে ১০টি মাইনসদৃশ বস্তু ও ৫টি বক্স উদ্ধার: ঘটনাস্থলে ব

9

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩১ মিলিমিটার বৃষ্টি: তলিয়ে গেছে

10

নতুন অধ্যায়ে ইমরুল কায়েস: অস্ট্রেলিয়ায় সম্পন্ন করলেন লেভ

11

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

12

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩%

13

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১১

14

তদন্তে নির্দোষ এনসিপি নেতা সুজা ও সাদিয়া, শাস্তি পাচ্ছেন ইভা

15

‘প্রশ্নটি বিব্রতকর’: পদত্যাগের গুঞ্জন ও ফোনালাপ নিয়ে মুখ খুল

16

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে বড় উত্থান: বাজার মূলধন বাড়লো ৫

17

রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারেন না ন্যাটোপ্রধান মার্ক রুটে

18

তিস্তা সেচ ক্যানেলের ধারে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় ব্যা

19

ফ্রান্সে ছোট বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু | France Plane C

20